আসামি ছিনতাই: যুবদল ও ছাত্রদলের ১৭ নেতাকর্মী কারাগারে

নাটোরে গ্রেপ্তারের পর লালপুর থানা হেফাজত থেকে ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে ছিনিয়ে নেয়ার ঘটনায় করা মামলায় উপজেলা যুবদল ও ছাত্রদলের ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

রোববার (১৩ জুলাই) দুপুরে তারা নাটোর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক আল-আমিন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন- উপজেলা যুবদলের সদস্য শাকিবুল আলম সুলভ, মাইনুল ইসলাম বিপ্লব, গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ভুবন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান বকির সুইট, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, সোহাস, মিল্টন, সুমন মেহেদী, সজীব, তানভীর, মালেক, আরিফ, চঞ্চল, লিটু, রাকিব ও বাপ্পি। 

আরও পড়ুন: আওয়ামী লীগ ও বিএনপি একই গাছের দুই ডাল: ফয়জুল করিম।

নাটোর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল আমিন তালুকদার টগর জানান, ৮ এপ্রিল লালপুরে গ্রেপ্তারের পর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়েছেন তার অনুসারীরা।

এ ঘটনায় বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার চৌধুরী বাদী হয়ে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে লালপুর থানায় মামলা করেন।

মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া ১০০-১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

আজ রোববার মেয়াদ শেষে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য শাকিবুল আলম সুলভ বলেন, এগুলো ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা। আমরা আইনিভাবে মোকাবিলা করবো।

উত্তরায় যুদ্ধবিমান বিস্ফোরণের পর বোমা হামলার হুমকি!

উত্তরায় যুদ্ধবিমান বিস্ফোরণের পর বোমা হামলার হুমকি!

২০ জুলাই একটি অচেনা ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ে এক বিভীষিকাময় বার্তা, বাংলাদেশে শিশুরা ঝুকিতে আছে হামলা হতে পারে। কিন্তু…

মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত নিহত ২০জন

মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত নিহত ২০জন

ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে…

আসামি ছিনতাই: যুবদল ও ছাত্রদলের ১৭ নেতাকর্মী কারাগারে

আসামি ছিনতাই: যুবদল ও ছাত্রদলের ১৭ নেতাকর্মী কারাগারে

নাটোরে গ্রেপ্তারের পর লালপুর থানা হেফাজত থেকে ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে ছিনিয়ে নেয়ার ঘটনায় করা মামলায় উপজেলা যুবদল ও ছাত্রদলের…

এসএসসি পরীক্ষায় আবারও ফেল ৫২ বছর বয়সী দুলু

এসএসসি পরীক্ষায় আবারও ফেল ৫২ বছর বয়সী দুলু

নাটোরের বাগাতিপাড়ায় বয়সকে হার মানিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সাহসী দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলু। দীর্ঘ ৩৫…

নাটোরের বড়াইগ্রামে বন্ধুর হাতে খুন স্কুলছাত্র মিনহাজ

নাটোরের বড়াইগ্রামে বন্ধুর হাতে খুন স্কুলছাত্র মিনহাজ

মোবাইল ফোনে ভিডিও গেম খেলা নিয়ে বিরোধে বন্ধুর হাতে নির্মম ভাবে খুন হয় নাটোরের বড়াইগ্রামের তৃতীয় শ্রেণির ছাত্র মিনহাজ হোসেন…

লালপুরে ইমো হ্যাক করে প্রতারণা,গ্রেফতার ১২ জন

লালপুরে ইমো হ্যাক করে প্রতারণা,গ্রেফতার ১২ জন

নাটোরের লালপুরে সেনা অভিযানে ইমু হ্যাকার ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের 12 সদস্য গ্রেফতার। ভোর ৫টা নিস্তব্ধ সকাল নাটোর জেলার লালপুর উপজেলার…

Scroll to Top