
২০ জুলাই একটি অচেনা ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ে এক বিভীষিকাময় বার্তা, বাংলাদেশে শিশুরা ঝুকিতে আছে হামলা হতে পারে। কিন্তু কেউ তখনও তা বিশ্বাস করেনি। ঠিক ২৪ ঘণ্টা পর, ২১ জুলাই দুপুর ১টা ৬ মিনিটে, উত্তরার আকাশে ছড়িয়ে পড়ে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর ভেঙে পড়ে। চারপাশে ছড়িয়ে পড়ে আগুন, আর ছিনিয়ে নেয় ২৭টি মূল্যবান প্রাণ। মর্মান্তিক এই মৃত্যু-আতঙ্কে স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। কিন্তু ভয় কি এখানেই শেষ?
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই, সেই একই ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ে আরেকটি ভয়ংকর হুমকি, "এটা তো মাত্র শুরু এরপর ঘটবে বোমা বিস্ফোরণ হাসপাতাল ও হোটেল গুলতে।
- এখন প্রশ্ন একটাই সত্যিই কি এগুলো কেবল গুজব?
- নাকি ঠান্ডা মাথায় সাজানো এক ভয়ংকর ষড়যন্ত্রের অংশ?
- বাংলাদেশ কি এগিয়ে যাচ্ছে এক ভয়াল সিরিজ হামলার দিকে?
- যার কেবল প্রথম পর্দাটিই উন্মোচিত হলো আমাদের চোখের সামনে?
২১ জুলাই, ২০২৫। দুপুর ১:০৬ মিনিটে উত্তরার আকাশ-ই শুধু কাঁপেনি বরং কেঁপে উঠেছিল গোটা শহর। বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুনে পুড়ে যায় স্কুলে থাকা ছাত্রছাত্রী, শিক্ষক, স্কুল স্টাফ, পথচারী ও রিকশাচালকসহ অসংখ্য মানুষ।
এই মর্মান্তিক দুর্ঘটনায় পাইলট তৌকির আহমেদ-সহ সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত ২৭ জন নিহত হন এবং আহত হন ৮৮ থেকে ১৭০ জনের মতো, যাদের অনেকে এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
এদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু যারা স্কুল চলাকালীন ক্লাসে, বারান্দায় বা মাঠে ছিল। ঘটনার পরপরই ছুটে আসে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ কিন্তু মৃত্যুর মিছিল থামানো যায়নি কিছুতেই।
একজন প্রত্যক্ষদর্শী বলেন:
“আমি দেখলাম আগুনে পুড়ে ছেলেমেয়েরা দৌড়াচ্ছে। কেউ ছাদ থেকে লাফিয়ে পড়েছে, কেউ জানালা দিয়ে ঝাঁপ দিচ্ছে। এমন ভয়াবহ দৃশ্য জীবনেও দেখিনি।”
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বার্তায় বলা হয়েছিল ‘একটি স্কুলে বহু শিশু মারা যাবে’, তা যেন অক্ষরে অক্ষরে মিলে গেল এই হৃদয়বিদারক দৃশ্যের সঙ্গে। এই অপ্রত্যাশিত ‘মিলে যাওয়া’ কি নিছক কাকতালীয়? নাকি এটি পূর্বপরিকল্পিত কিছু ভয়ংকর কিছুর অংশ?
আরও পড়ুন: মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত নিহত ২০জন।
সত্যিই কি দুর্ঘটনা, নাকি এর পেছনে ছিল প্রি-প্ল্যান?
সরকারি ভাষ্য অনুযায়ী, এটি ছিল একটি রুটিন ট্রেনিং মিশন। কিন্তু প্রশ্ন উঠছে:
১. কেন জনবহুল এলাকায় এই ট্রেইনিং করা হলো?
২. কেন স্কুল টাইমে বিমান উড়ানো হলো?
৩. কেন বিকল হলো বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থা?
৪. বিমানটি কেন শহরের কেন্দ্রস্থলে বিধ্বস্ত হলো?
সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এমন দুর্ঘটনা খুবই অস্বাভাবিক। এর পেছনে থাকতে পারে অভ্যন্তরীণ ত্রুটি অথবা বাহ্যিক হস্তক্ষেপ। কেউ কেউ এটিকে একপ্রকার "trial attack" হিসেবেও দেখছেন।
এই দুর্ঘটনা আটকানো যেত কীভাবে?
১. শহরের বাইরে ট্রেনিং ফ্লাইট সীমাবদ্ধ রাখা
২. স্কুল ও হাসপাতাল এলাকা নিরাপদ রুট থেকে বাদ দেওয়া
৩. পাইলটের সুরক্ষা ও অটো ইজেক্ট প্রযুক্তি উন্নত করা
৪. আগে থেকেই নাগরিকদের সতর্ক করা
বাস্তবতা হলো, এই পদক্ষেপগুলো না থাকাতেই ২৭টি জীবন হারিয়ে গেল এক মুহূর্তেই।
পাইলটের মৃত্যু নিয়েও উঠছে নানা প্রশ্ন!
পাইলট তৌকির আহমেদ মারা যান এটা নিশ্চিত হলেও প্রশ্ন রয়ে গেছে:
“তিনি যদি ইজেক্ট করতে পেরে থাকেন, তাহলে পরে তাঁর মৃত্যু কীভাবে ঘটল?”
এখন পর্যন্ত সরকারি বা নিরপেক্ষ কোনো প্রমাণ পাওয়া যায়নি যা নিশ্চিত করে তাঁর মৃত্যু পরিকল্পিত ছিল।
কিন্তু সময় যত গড়াচ্ছে, সামাজিক মাধ্যমে বাড়ছে রহস্য, ছড়াচ্ছে ষড়যন্ত্রতত্ত্ব।
শিক্ষার্থীদের দাবি ও সামাজিক মিডিয়ার প্রতিক্রিয়া:
উত্তরার দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা অভিযোগ ও দাবি সরাসরি গুজব হিসেবে খারিজ করাটা কঠিন। অনেক শিক্ষার্থী বলছেন, নিহতের সংখ্যা কমানো হয়েছে এবং দুর্ঘটনার পর তাদের উপর সেনাবাহিনী কঠোর আচরণ করেছে। কিছু শিক্ষার্থী জানিয়েছেন, তারা দুর্ঘটনার স্থানেই ভিতরে থাকার সুযোগ পায়নি, এমনকি সেনাদের কাছ থেকে হাতও তোলার ঘটনা ঘটেছে। এসব তথ্য এবং ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই বিশ্বাস করছেন এগুলো গুজব নয়, বরং সত্যেরই কিছু অংশ।
সরকারি সূত্র এখন পর্যন্ত এসব দাবি অস্বীকার করলেও, এই অভিযোগগুলো নিয়েও জনমনে এক ধরনের সন্দেহ ও প্রশ্ন জন্মেছে। এর মধ্যে সত্যের কতটা অংশ রয়েছে, তা পরিষ্কার হতে সময় লাগবে। তবে এ কথা স্পষ্ট যে, আহত ও নিহত পরিবার এবং সংশ্লিষ্টদের প্রতি মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি।
প্লেন ক্র্যাশের রেশ কাটতে না কাটতেই বোমা বিস্ফোরণের গুজব!
সেই ভয়াবহ দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও সেই অজানা ফেসবুক আইডি থেকে ভাইরাল হয় বার্তা: “আগামী কিছুদিনের মধ্যে ঢাকার বড় বড় হোটেল ও বেসরকারি হাসপাতালে বোমা হামলা হতে পারে। সবাই সতর্ক থাকুন।”
এই পোস্ট ভাইরাল হয় WhatsApp, Telegram, Facebook Group-এ। আতঙ্ক বাড়ে, বিশেষ করে যারা হাসপাতালে কাজ করেন বা হোটেল ব্যবসার সঙ্গে জড়িত। পোস্টের ভাষা ও সময় দেখে অনেকেই বলছেন এটি হুট করে তৈরি নয়, বরং পূর্বপরিকল্পিত।
বিমান দুর্ঘটনার সঙ্গে গুজবের সময় মিলে যাওয়াও জনমনে সন্দেহ তৈরি করছে। এদিকে র্যাব ও পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট হুমকি নেই, তবে তারা সতর্ক অবস্থানে রয়েছে।
হাসপাতাল ও হোটেলকেই কেন টার্গেট করা হচ্ছে?
১. এই দুটি স্থান সবচেয়ে ভিড়পূর্ণ ও সংবেদনশীল
২. হাসপাতালে রোগী ও স্বজনদের ভিড়
৩. হোটেলে VIP আয়োজন ও বিদেশি অতিথিরা
যদি কেউ দেশজুড়ে আতঙ্ক ছড়াতে চায়, এই দুটি টার্গেট তাই তাদের “স্ট্র্যাটেজিক অপশন” হয়ে দাঁড়ায়।
এখন করণীয় কী? আতঙ্ক নয়, সচেতনতা!
সরকারিভাবে গুজবের কোনো সত্যতা নেই তবে জনগণকে অসচেতন রাখা ভয়ংকর হতে পারে আমাদের করণীয়:
১. যাচাই ছাড়া কিছু শেয়ার না করা
২. সন্দেহজনক কিছু দেখলে রিপোর্ট করা
৩. গুজব নয়, বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যম অনুসরণ করা
নিরাপত্তা বাহিনীর করণীয়:
১. হোটেল ও হাসপাতালে নিরাপত্তা জোরদার
২. সোশ্যাল মিডিয়া মনিটরিং
৩. গুজব ছড়ানো ব্যক্তিদের খুঁজে আইনি ব্যবস্থা
উপসংহার:
উত্তরার বিমান দুর্ঘটনার ভয়াবহতা থেকে আমরা এখনও বের হতে পারিনি। এর মাঝেই বোমা বিস্ফোরণের গুজব দেশজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে।
আজ যদি আমরা চোখ বন্ধ করে থাকি, কাল হয়তো চোখ খুলেও আর কিছুই দেখার থাকবে না।আমাদের দরকার সত্য অনুসন্ধান, বাস্তব পদক্ষেপ, আর সম্মিলিত সচেতনতা।
এই ঘটনাগুলো নিছক কাকতালীয়, নাকি কোনো গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত? কমেন্টে লিখুন, শেয়ার করুন, সচেতনতা ছড়িয়ে দিন।
আপনার মতামত কী?
উত্তরায় যুদ্ধবিমান বিস্ফোরণের পর বোমা হামলার হুমকি!
২০ জুলাই একটি অচেনা ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ে এক বিভীষিকাময় বার্তা, বাংলাদেশে শিশুরা ঝুকিতে আছে হামলা হতে পারে। কিন্তু…
মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত নিহত ২০জন
ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে…
আসামি ছিনতাই: যুবদল ও ছাত্রদলের ১৭ নেতাকর্মী কারাগারে
নাটোরে গ্রেপ্তারের পর লালপুর থানা হেফাজত থেকে ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে ছিনিয়ে নেয়ার ঘটনায় করা মামলায় উপজেলা যুবদল ও ছাত্রদলের…
এসএসসি পরীক্ষায় আবারও ফেল ৫২ বছর বয়সী দুলু
নাটোরের বাগাতিপাড়ায় বয়সকে হার মানিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সাহসী দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলু। দীর্ঘ ৩৫…
নাটোরের বড়াইগ্রামে বন্ধুর হাতে খুন স্কুলছাত্র মিনহাজ
মোবাইল ফোনে ভিডিও গেম খেলা নিয়ে বিরোধে বন্ধুর হাতে নির্মম ভাবে খুন হয় নাটোরের বড়াইগ্রামের তৃতীয় শ্রেণির ছাত্র মিনহাজ হোসেন…
লালপুরে ইমো হ্যাক করে প্রতারণা,গ্রেফতার ১২ জন
নাটোরের লালপুরে সেনা অভিযানে ইমু হ্যাকার ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের 12 সদস্য গ্রেফতার। ভোর ৫টা নিস্তব্ধ সকাল নাটোর জেলার লালপুর উপজেলার…