নাটোরের লালপুরে সেনা অভিযানে ইমু হ্যাকার ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের 12 সদস্য গ্রেফতার।

ভোর ৫টা নিস্তব্ধ সকাল নাটোর জেলার লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে একটি সফল অভিযান পরিচালনা করে। মোবাইল অ্যাপ ইমো হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ১২ জনকে আটক করেছে সেনাবাহিনী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে ইমো অ্যাপ হ্যাক করে প্রতারণা করে আসছিল। একইসঙ্গে প্রবাসীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে পরে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করত।
আরও পড়ুন: বাগাতিপাড়ায় চালককে কুপিয়ে ভ্যান ছিনতাই।
এ ছাড়া তারা এলাকায় কিশোর গ্যাং ও মাদকসেবী হিসেবেও পরিচিত। অভিযানে ১৬টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১২টি বাটন ফোন, ৩০টি সিমকার্ড, একটি দেশীয় অস্ত্র, ৫ পিস ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে। পরে আটকদের লালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, সাইবার নিরাপত্তা সুরক্ষা আইন অনুযায়ী পূর্বের দায়ের করা মামলায় আটক ১২ জনের মধ্যে ৮ জন এ মামলার অভিযুক্ত। তাদের আদালতে সোপর্দ করা হবে।
অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাকি ৪ জনের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরও আদালতে পাঠানো হবে।
উত্তরায় যুদ্ধবিমান বিস্ফোরণের পর বোমা হামলার হুমকি!
২০ জুলাই একটি অচেনা ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ে এক বিভীষিকাময় বার্তা, বাংলাদেশে শিশুরা ঝুকিতে আছে হামলা হতে পারে। কিন্তু…
মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত নিহত ২০জন
ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে…
আসামি ছিনতাই: যুবদল ও ছাত্রদলের ১৭ নেতাকর্মী কারাগারে
নাটোরে গ্রেপ্তারের পর লালপুর থানা হেফাজত থেকে ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে ছিনিয়ে নেয়ার ঘটনায় করা মামলায় উপজেলা যুবদল ও ছাত্রদলের…
এসএসসি পরীক্ষায় আবারও ফেল ৫২ বছর বয়সী দুলু
নাটোরের বাগাতিপাড়ায় বয়সকে হার মানিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সাহসী দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলু। দীর্ঘ ৩৫…
নাটোরের বড়াইগ্রামে বন্ধুর হাতে খুন স্কুলছাত্র মিনহাজ
মোবাইল ফোনে ভিডিও গেম খেলা নিয়ে বিরোধে বন্ধুর হাতে নির্মম ভাবে খুন হয় নাটোরের বড়াইগ্রামের তৃতীয় শ্রেণির ছাত্র মিনহাজ হোসেন…
লালপুরে ইমো হ্যাক করে প্রতারণা,গ্রেফতার ১২ জন
নাটোরের লালপুরে সেনা অভিযানে ইমু হ্যাকার ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের 12 সদস্য গ্রেফতার। ভোর ৫টা নিস্তব্ধ সকাল নাটোর জেলার লালপুর উপজেলার…