
মোবাইল ফোনে ভিডিও গেম খেলা নিয়ে বিরোধে বন্ধুর হাতে নির্মম ভাবে খুন হয় নাটোরের বড়াইগ্রামের তৃতীয় শ্রেণির ছাত্র মিনহাজ হোসেন আবির। তথ্য প্রযুক্তির সহায়তায় নিহত আবিরের বন্ধু হযরতকে আটকের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যার রহস্য।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় জানান, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে আবির ও হযরত দুই বন্ধু ঘুরতে বের হয়ে। উপজেলার মহিষভাঙ্গা এলাকায় আবিরের মোবাইলে ফ্রি-ফায়ার গেম খেলা নিয়ে বিরোধে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়।
এক পর্যায়ে হযরত ইট দিয়ে আবিরের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে ইট দিয়ে আবিরের মুখমন্ডল থেঁতলে তাকে হত্যার পর তার মোবাইলটি নিয়ে পালিয়ে যায় হযরত। পুলিশ মোবাইল ফোনটিও উদ্ধার করেছে।
আটক হযরত মহিষভাঙ্গা এলাকার রিয়াজুল ইসলামের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যায়ের ছাত্র।
আরও পড়ুন: লালপুরে ইমো হ্যাক করে প্রতারণা,গ্রেফতার ১২ জন।
স্বজনরা জানান, বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা মহল্লার মিলন হোসেনের ছেলে আবির বৃহস্পতিবার বিকেলে সাইকেল নিয়ে ঘুরতে বের হয় ।এরপর আর ফিরে আসেনি সে।
রাত ৯ টার দিকে এলাকাবাসী বড়াইগ্রামের বনপাড়া -হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় সড়কের পাশে সাইকেলটি রক্ত মাখা অবস্থায় দেখতে পায়। পরে এলাকাবাসী খোঁজ করতে শুরু করে।
পরে সেখানে নির্মাণাধীন একটি ভবনের পাশে ভুট্টা ক্ষেতে তার ক্ষত-বিক্ষত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় বলেন, এই ঘটনায় নিহতের বাবা বড়াইগ্রাম থানায় মামলা করেছেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
উত্তরায় যুদ্ধবিমান বিস্ফোরণের পর বোমা হামলার হুমকি!
২০ জুলাই একটি অচেনা ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ে এক বিভীষিকাময় বার্তা, বাংলাদেশে শিশুরা ঝুকিতে আছে হামলা হতে পারে। কিন্তু…
মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত নিহত ২০জন
ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে…
আসামি ছিনতাই: যুবদল ও ছাত্রদলের ১৭ নেতাকর্মী কারাগারে
নাটোরে গ্রেপ্তারের পর লালপুর থানা হেফাজত থেকে ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে ছিনিয়ে নেয়ার ঘটনায় করা মামলায় উপজেলা যুবদল ও ছাত্রদলের…
এসএসসি পরীক্ষায় আবারও ফেল ৫২ বছর বয়সী দুলু
নাটোরের বাগাতিপাড়ায় বয়সকে হার মানিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সাহসী দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলু। দীর্ঘ ৩৫…
নাটোরের বড়াইগ্রামে বন্ধুর হাতে খুন স্কুলছাত্র মিনহাজ
মোবাইল ফোনে ভিডিও গেম খেলা নিয়ে বিরোধে বন্ধুর হাতে নির্মম ভাবে খুন হয় নাটোরের বড়াইগ্রামের তৃতীয় শ্রেণির ছাত্র মিনহাজ হোসেন…
লালপুরে ইমো হ্যাক করে প্রতারণা,গ্রেফতার ১২ জন
নাটোরের লালপুরে সেনা অভিযানে ইমু হ্যাকার ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের 12 সদস্য গ্রেফতার। ভোর ৫টা নিস্তব্ধ সকাল নাটোর জেলার লালপুর উপজেলার…