
ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, আহত ও দগ্ধ হয়েছে শতাধিক, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। সোমবার দুপুর বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সবশেষ খবর জানতে চোখ রাখুন।
দুপুর পেরিয়ে কিছুক্ষণ হয়েছে মাত্র। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ তখনও প্রতিদিনকার মতো জীবন্ত আর হৈ-হুল্লোড়ে ভরা। ক্লাসরুম থেকে শুরু করে বারান্দা, মাঠ থেকে শুরু করে সিঁড়ি সবখানেই ছড়িয়ে আছে ছাত্রছাত্রীদের পদচারণা। কারন তখন ছাত্র-ছাত্রীদের ক্লাস চলছিল।
ঠিক তখনই দূরের আকাশে দেখা যায় একটি দ্রুতগতির জেট এগিয়ে আসছে। চোখে-মুখে বিস্ময় নিয়ে শিক্ষার্থীরা তাকিয়ে থাকে, কিন্তু মুহূর্ত পেরোতেই সেই বিমানের গর্জন যেন কেঁপে তোলে পুরো এলাকা। এবং তারপরই ঘটে যা এক অভিশপ্ত বিস্ফোরণ।
বাংলাদেশ বিমান বাহিনীর Chengdu F-7BG যুদ্ধবিমানটি সোজা গিয়ে বিধ্বস্ত হয় স্কুল ভবনের একাংশের ওপর। আকাশ ছেয়ে যায় ধোঁয়ায়, আগুনের লেলিহান শিখায় ছারখার হয়ে যায় দেয়াল, জানালা, ক্লাসরুম। বাচ্চাদের কান্না, চিৎকার আর আতঙ্কে ঢাকা পড়ে যায় পুরো এলাকা। একটি মুহূর্তেই বদলে যায় শত শত জীবনের গতিপথ।
এই ফ্লাইটটি ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের Solo Flight Training একজন পাইলটের ক্যারিয়ারের সবচেয়ে চূড়ান্ত ও কঠিন ধাপ।
সূত্র মতে, তৌকির ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর ৫৭তম GD(P) ব্যাচের একজন দক্ষ ও প্রশিক্ষিত ক্যাডেট। এই Solo Flight-এর মাধ্যমে কোনো প্রশিক্ষক বা কো-পাইলট ছাড়াই একজন পাইলটকে পুরো যুদ্ধবিমান পরিচালনার দক্ষতা প্রমাণ করতে হয়।
তৌকির টেক-অফ করেন কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে, যুদ্ধবিমান Chengdu F-7BG নিয়ে। পরিকল্পনা ছিল উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা হয়ে শহরের আকাশজুড়ে সফলভাবে উড়ে আবার নিরাপদে বেসে ফিরে যাওয়া।
কিন্তু উড্ডয়নের কিছু পরেই তিনি সমস্যার ইঙ্গিত পান।
তিনি সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে রিপোর্ট করেন:
“বিমান ভাসছে না, ডাউনফোর্স বাড়ছে, মনে হচ্ছে পড়ে যাচ্ছে।”
কন্ট্রোল টাওয়ার থেকে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয়।
কিন্তু তৌকির তখনও লড়াই চালিয়ে যাচ্ছিলেন। হয়তো নিজেকে নয় নিচে থাকা শিশুদের বাঁচাতে চেয়েছিলেন। বিমানটিকে খোলা এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। সর্বোচ্চ গতি তোলে ফিরতে চান বেসের দিকে।
কিন্তু সময় ছিল খুবই অল্প। মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি টেক-অফ করে এবং মাত্র কয়েক মিনিট পর সোজা গিয়ে আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল ভবনের ওপর।
আরও পড়ুন: আসামি ছিনতাই: যুবদল ও ছাত্রদলের ১৭ নেতাকর্মী কারাগারে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় পাইলট তৌকিরসহ অন্তত ১৯ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন একাধিক শিক্ষার্থী, শিক্ষক ও স্কুল কর্মচারী। আহত হয়েছেন ১০০ থেকে ১৬০ জনের মতো, যাদের মধ্যে অন্তত ৮৩ জন এখনো আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সিএমএইচ ও বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
এবং তৌকিরের দেহ পাওয়া যায় বিমানের ধ্বংসস্তূপ থেকে। আর তাঁর হেলমেট পড়ে ছিল স্কুল ভবনের ছাদে যেন আকাশ থেকেই ঝরে পড়েছিল একটি সাহসী প্রাণ।
বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা মিলে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করে আগুন নেভান এবং আহতদের উদ্ধার করেন। একজন মা চিৎকার করছিলেন, “আমার ছেলেটা ভিতরে! ওকে বের করো! মূলত, প্রাইমারির ক্লাস চলাকালে সিঁড়ি ও বারান্দায় সুবিধার জায়গায় বিমানটি আঘাত হানে।
বাংলাদেশ বিমান বাহিনী ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। তারা খতিয়ে দেখছে,
কেন এমন ঘনবসতিপূর্ণ এলাকায় ট্রেনিং ফ্লাইট হয়েছিল?
বিমানটিতে কী ধরণের যান্ত্রিক ত্রুটি ছিল?
পাইলট কেন ইজেক্ট করেননি?
বিমান বাহিনীর মুখপাত্র জানান,
“আমরা তৌকিরের সাহসিকতায় গর্বিত। তদন্ত শেষে প্রকৃত কারণ জানানো হবে।”
ঘটনার পরপরই রাষ্ট্রপতি ও ঘটনার পর রাষ্ট্রপতি, এবং অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রধান মুহম্মদ ইউনুস গভীর শোক প্রকাশ করেন এবং তিনি বলেন: “এই মর্মান্তিক ঘটনায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্তদের পূর্ণ সহায়তা নিশ্চিত করা হবে।”
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এটিকে ঢাকার সাম্প্রতিককালের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনের অংশ ঘিরে রাখা হয়েছে। শিক্ষার্থীদের মানসিক সহায়তা দিতে গঠন করা হয়েছে কাউন্সেলিং টিম।
শেষ কথা:
একটা বিমান ভেঙে পড়া মানে শুধু প্রযুক্তির ব্যর্থতা নয়, এটা একটা রাষ্ট্রের, একটা সমাজের, একটা সময়ের প্রস্তুতির প্রশ্ন?? আর আমরা আর কতজন তৌকির হারালে জেগে উঠব...?
উত্তরায় যুদ্ধবিমান বিস্ফোরণের পর বোমা হামলার হুমকি!
২০ জুলাই একটি অচেনা ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ে এক বিভীষিকাময় বার্তা, বাংলাদেশে শিশুরা ঝুকিতে আছে হামলা হতে পারে। কিন্তু…
মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত নিহত ২০জন
ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে…
আসামি ছিনতাই: যুবদল ও ছাত্রদলের ১৭ নেতাকর্মী কারাগারে
নাটোরে গ্রেপ্তারের পর লালপুর থানা হেফাজত থেকে ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে ছিনিয়ে নেয়ার ঘটনায় করা মামলায় উপজেলা যুবদল ও ছাত্রদলের…
এসএসসি পরীক্ষায় আবারও ফেল ৫২ বছর বয়সী দুলু
নাটোরের বাগাতিপাড়ায় বয়সকে হার মানিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সাহসী দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলু। দীর্ঘ ৩৫…
নাটোরের বড়াইগ্রামে বন্ধুর হাতে খুন স্কুলছাত্র মিনহাজ
মোবাইল ফোনে ভিডিও গেম খেলা নিয়ে বিরোধে বন্ধুর হাতে নির্মম ভাবে খুন হয় নাটোরের বড়াইগ্রামের তৃতীয় শ্রেণির ছাত্র মিনহাজ হোসেন…
লালপুরে ইমো হ্যাক করে প্রতারণা,গ্রেফতার ১২ জন
নাটোরের লালপুরে সেনা অভিযানে ইমু হ্যাকার ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের 12 সদস্য গ্রেফতার। ভোর ৫টা নিস্তব্ধ সকাল নাটোর জেলার লালপুর উপজেলার…