
ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি একই গাছের দুই ডাল। একই গাছের দুই ফল। মুদ্রার এপিঠ ওপিঠ।
মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় নাটোর ভবানিগঞ্জ মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে জেলা ইসলামী আন্দোলনের আয়োজনে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম বলেন, এরা ( বিএনপি ও আওয়ামী লীগ) ৭০ ও ৭১ এর একইসঙ্গের লোক। দুই সাপের একই বিষ। শেখ সাহেব কী বলেছেন? সাড়ে ৭ কোটি বাঙালি ৮ কোটি কম্বল। আমার কম্বল নেই সেটাও চুরি হয়ে গেছে। শেখ সাহেব কী বলেছেন?
সবাই পেয়েছে স্বর্ণের খনি, তেলের খনি আমি পেয়েছে চোরের খনি। এই চোরের খনিরা চুরি করবে না ভালো কিছু উপহার দিবে? নেতাদের কোনো দোষ নেই। সব দোষ ভোটারদের।
তিনি বলেন, জুলাই আগস্টের বিপ্লবে সামনে ছিলাম। ট্যাংকের সামনে ছিলাম। তাই দেশের প্রতি তার দরদ বেশি। যারা বিদেশে ছিলেন তাদের দেশ নিয়ে দরদ নেই। যারা ঘড়ে ছিলেন তাদের দরদ আসবে না। যারা বুলেটের সামনে ছিলেন না তাদের ব্যথা লাগবে না।
আমরা বুলেটের সামনে ছিলাম, তাই ব্যথা আমাদের কথা বলার দায়িত্ব ও অধিকার আমাদের। যারা এসির মধ্যে ছিলেন তারা বড় কথা বলবেন না। এদেশে যারা রাস্তায় ছিলেন তারা কথা বলবে। যারা রাস্তায় ছিল না তারা জেলখানায় থাকবে।
আরও পড়ুন: বাগাতিপাড়ায় চালককে কুপিয়ে ভ্যান ছিনতাই।
তিনি আরও বলেন, আমরা যদি রাস্তায় না থাকতাম তাহলে জেলখানা থেকে বের হতে পারতে না। আপনাদের ক্ষমতা সম্পর্কে জানা আছে। আপনার নেত্রীর বালুর ট্রাক পর্যন্ত সরানোর ক্ষমতা রাখেন না।
আপনার নেত্রীর বিদেশে চিকিৎসা দেয়ার ক্ষমতা আপনারা রাখেন না। আপনার নেত্রীকে ঘর থেকে বের করার ক্ষমতা আপনারা রাখেন না।
আপনার লিডারকে বিদেশ থেকে এদেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না। দাড়িযালা টুপিয়ালা, ছাত্র-জনতা, শ্রমিক, মজদুর, কামার,কুলি রাস্তায় থাকার কারণে আজ বড় কথা শিখেছেন, লুট করছেন, চাঁদাবাজি করছেন।
সমাবেশে নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নূরুল ইসলাম, হেফাজত ইসলামের নাটোর শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জাহেদ রাহি উপস্থিত ছিলেন।
উত্তরায় যুদ্ধবিমান বিস্ফোরণের পর বোমা হামলার হুমকি!
২০ জুলাই একটি অচেনা ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ে এক বিভীষিকাময় বার্তা, বাংলাদেশে শিশুরা ঝুকিতে আছে হামলা হতে পারে। কিন্তু…
মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত নিহত ২০জন
ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে…
আসামি ছিনতাই: যুবদল ও ছাত্রদলের ১৭ নেতাকর্মী কারাগারে
নাটোরে গ্রেপ্তারের পর লালপুর থানা হেফাজত থেকে ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে ছিনিয়ে নেয়ার ঘটনায় করা মামলায় উপজেলা যুবদল ও ছাত্রদলের…
এসএসসি পরীক্ষায় আবারও ফেল ৫২ বছর বয়সী দুলু
নাটোরের বাগাতিপাড়ায় বয়সকে হার মানিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সাহসী দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলু। দীর্ঘ ৩৫…
নাটোরের বড়াইগ্রামে বন্ধুর হাতে খুন স্কুলছাত্র মিনহাজ
মোবাইল ফোনে ভিডিও গেম খেলা নিয়ে বিরোধে বন্ধুর হাতে নির্মম ভাবে খুন হয় নাটোরের বড়াইগ্রামের তৃতীয় শ্রেণির ছাত্র মিনহাজ হোসেন…
লালপুরে ইমো হ্যাক করে প্রতারণা,গ্রেফতার ১২ জন
নাটোরের লালপুরে সেনা অভিযানে ইমু হ্যাকার ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের 12 সদস্য গ্রেফতার। ভোর ৫টা নিস্তব্ধ সকাল নাটোর জেলার লালপুর উপজেলার…